মৌলভীবাজারে জেঁকে বসেছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, আর সঙ্গে হিমেল হাওয়ায় হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
মৌলভীবাজারে জেঁকে বসেছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, আর সঙ্গে হিমেল হাওয়ায় হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
হাওর, টিলা আর চা-বাগান ঘেরা মৌলভীবাজার জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েক দিন ধরে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকায় কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৭টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই এলাকায় কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।